ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাজিল প্রবাসীর হালাল রেস্তোরাঁ

  • আপডেট সময় : ০৮:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
  • / 669
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহমেদ মীরু,ব্রাজিল থেকেঃ

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে বাংলাদেশের বিভিন্ন জেলার অসংখ্য মানুষের বসবাস। এদের মধ্যে বর্তমানে সিংহভাগই জড়িত আছে বিভিন্ন ব্যবসা-বানিজ্যের সাথে। বলা হয় ব্রাজিল ব্যবসার অন্যতম সম্ভাবনাময় দেশ।

সেটিকে পুজি করে বর্তমানে ব্রাজিলে অসংখ্য ব্যবসা সফল প্রবাসীরা রয়েছে। ঠিক তেমনি ব্রাজিলে এক ব্যবসা সফল প্রবাসী সিলেটের মোহাম্মদ ফরহাদ।

সম্প্রতি তিনি ব্রাজিলে অবস্থানরত মুসলমানদের কথা চিন্তা করে প্রতিষ্ঠা করেন হালাল-রেস্টুরেন্টে নামে একটি রেস্তোরাঁ । সেই রেস্তোরাঁর বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ হালাল খাবারের সুব্যবস্থা। মূলত পাশ্চাত্য দেশে সংস্কৃতির কৃষ্টিতে রয়েছে নানা প্রাচুর্যের খাবার। যেগুলো বেশিরভাগে ধর্মপ্রান মুসল্লিদের জন্য সম্পূর্ণ হারাম। সেই চিন্তা থেকে এবং বিশেষ করে প্রবাসী বাঙালীদের জন্য নানা সুস্বাদু খাবারের আয়োজন নিয়ে তাঁর এই রেস্তোরাঁ।

গত ২৮ জুন শুক্রবার, এই রেস্তোরাঁর মালিক মোহাম্মদ ফরহাদ আহমেদ তাঁর মা শায়রুন নেসাকে নিয়ে ফিতা কেটে এই রেস্তোরাঁর উদ্বোধনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন। ব্রাজিল প্রবাসী মসজিদের ইমাম উপস্থিত অতিথিদের নিয়ে ভবিষ্যৎ এই রেস্তরাঁর সফলতার দোয়ার পাঠ করেন। দোয়া শেষে উপস্থিত সকল প্রবাসী বাঙালীদের মধাহ্নভোজের আয়োজন করা হয়।

রেস্তোরা উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রাজিল প্রবাসী বাঙালি মসজিদের সভাপতি আব্দুস সাত্তার ইসলামী ফোরামের সভাপতি জিয়াউদ্দিন ও অন্যান্য সংগঠনের মান্যবর সদস্য উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী মোহাম্মদ ফরহাদ আহমেদ প্রায় সাত বছর যাবৎ ব্রাজিলে অবস্থান করছেন এবং তার বর্তমানে ব্রাজিলে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিল প্রবাসীর হালাল রেস্তোরাঁ

আপডেট সময় : ০৮:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯