ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

মাঠে কোপা সেমিফাইনাল, গ্যালারীতে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাজিল বিএনপি

  • আপডেট সময় : ০৯:৪৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • / 682
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহমেদ মীরু, ব্রাজিল থেকেঃ

গত বুধবার ব্রাজিলের বেলো হরিজোন্তোর এস্তেদিও মিনেইরো স্টেডিয়ামে কোপা আমেরিকার ‘সুপার ক্লাসিকো’ সেমিফাইনালে ২-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিল।

১২ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাথে মুখোমুখি হয়ে নিজ মাটিতে হটিয়ে ফাইনালে উঠার ভিত মজবুত করে ব্রাজিল। তখন পুরো স্টেডিয়ামে শোরগোলে উত্তেজিত ছিল পুরো ম্যাচের প্রতিটি মূহুর্ত্ব।

স্টেডিয়ামে ব্রাজিলিয়ানদের সাথে ছিল সারা বিশ্বের অসংখ্য ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থক বিভিন্ন দেশের মানুষ। অন্য সব দেশের তুলনায় লক্ষণীয় ছিল বাংলাদেশের ব্রাজিল ভক্ত ও সমর্থকদের সংখ্যা। তবে ব্রাজিল বা আর্জেন্টিনা সমর্থন করতে এসে স্টেডিয়ামে শুধুমাত্র জাতীয়তা প্রমাণসরূপ বাংলাদেশের পতাকা প্রদর্শন করতে দেখা যায় নি। কিছু সংখ্যক বাংলাদেশিদের হাতে প্লেকার্ড ছিল প্রতিবাদ জানাতে।

মাঠে কোপা সেমিফাইনাল, গ্যালারীতে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাজিল বিএনপি
বাংলাদেশের জাতীয় পতাকা হাতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক বাংলাদেশিরা

দেখা যায়, সেই প্লেকার্ডে উল্লেখ ছিল “দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই” । খেলা চলাকালীন এক দল বিএনপি সমর্থক নেতা কর্মী খেলার মাঠে গ্যালারীতে বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ জানায়। পরে জানা যায়, ব্রাজিল বিএনপি কমিটির নেতা সাইফুল্লাহ আল মামুন ও কর্মীরা এই প্রতিবাদে অংশ নেয়।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে প্লেকার্ড হাতে ব্রাজিল বিএনপি কমিটির আহবায়ক সাইফুল্লাহ আল মামুন

নোয়াখালীর সন্তান ব্রাজিল বিএনপির আহবায়ক সাইফুল্লাহ আল মামুন জানান, “বাংলাদেশের বর্তমান গনতন্ত্রের অবস্থা তুলে ধরতে ও মিথ্যা মামলায় জড়িয়ে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার প্রতিবাদ জানাতে আমাদের এই উদ্যোগ।

তিনি আরো বলেন, “আমরা বিশ্বের যেখানে থাকি না কেন নেত্রীর মুক্তি জন্য দাবি জানাব এবং নেত্রীকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ “। এ সময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক মিশু মাহবুবসহ ব্রাজিল বিএনপির সকল নেতা কর্মীরা।

উল্লেখ্য যে, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া গত বছর ৮ ফেব্রুয়ারি ২০১৮ থেকে কারাবন্দী অবস্থায় আছেন। বর্তমানে তাঁর জামিন কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

মাঠে কোপা সেমিফাইনাল, গ্যালারীতে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাজিল বিএনপি

আপডেট সময় : ০৯:৪৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯