ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

‘বিশ্বের ১০১ অবিশ্বাস্য দক্ষ নেতা’-এর পুরস্কার পেলেন ড. মো. সবুর খান

  • আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
  • / 461
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ‘বিশ্বের ১০১ অবিশ্বাস্য দক্ষ নেতা’ পুরস্কার পেয়েছেন।

গত ৪ জুলাই ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেস অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ব্যতিক্রমী নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিবর্তনে যেসব ব্যক্তি বিশ্বব্যাপী ভূমিকা রাখছেন তাঁদেরকে প্রতি বছর ‘বিশ্বের ১০১ অবিশ্বাস্য দক্ষ নেতা’ পুরস্কার প্রদান করে থাকে দ্য ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেস। এ বছর ড. মো. সবুর খানকে এ সম্মানে ভূষিত করল প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তা উন্নয়নে বই লেখা ও প্রকাশ করা, বিজনেস ইনকিউবেটর প্রতিষ্ঠা করা, স্টার্ট আপ মার্কেট চালু করা, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠা করা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ চালু করা, ড্যাফোডিল ফাউন্ডেশন ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস) প্রতিষ্ঠা করাসহ নানা ধরনের সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ ড. মো. সবুর খান এ পুরস্কার পেলেন।

দ্য ওয়ার্ল্ড কোয়ালিটি কংগ্রেস একটি শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম যেখানে কোয়ালিটি ম্যানেজমেন্টের কৌশল, তত্ত্ব ও প্রয়োগের সর্বশেষ বিষয়গুলো নিয়ে চর্চা করা হয়।

বিডিসংবাদ/সামি

নিউজটি শেয়ার করুন

‘বিশ্বের ১০১ অবিশ্বাস্য দক্ষ নেতা’-এর পুরস্কার পেলেন ড. মো. সবুর খান

আপডেট সময় : ০৪:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯