ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান

ইসলামী ব্যাংকের ফাইন্যান্সিয়াল এক্সিল্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট সময় : ০৮:৩৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে ডেস্ক

“আর্থিক উৎকর্ষতা ও নিরাপদ সঞ্চয়ে ইসলামী ব্যাংক আপনার পাশে” শীর্ষক শ্লোগানকে ধারণ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ফাইন্যান্সিয়াল এক্সিল্যান্স ক্যাম্পেইন ৮ জুলাই ২০১৯, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, মুহাম্মদ কায়সার আলী, তাহের আহমেদ চৌধুরী ও মো: ওমর ফারুক খান। অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম ও মো. সালেহ ইকবাল, ব্যাংকের বিভিন্ন ডিভিশন, ঢাকাস্থ জোন ও শাখাগুলোর প্রধানসহ উর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ৬ আগস্ট ২০১৯ পর্যন্ত সারাদেশে মাসব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

মো. মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত শক্তিশালী ব্যাংক। ইসলামী ব্যাংক সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সাথে মিল রেখে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা, টেকসই উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তথ্য প্রযুক্তির সাথে মিল রেখে ইসলামী ব্যাংক আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরো নিরাপদ ও সহজ পদ্ধতি চালু করেছে। তিনি বলেন, সারাদেশে ৩৪৩টি শাখা ও ৫০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ইসলামী ব্যাংক গ্রাহকদের যুগোপযোগী, নিরাপদ ও সহজ ব্যাংকিং সেবা দিচ্ছে। টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য আর্থিক উৎকর্ষতা সাধনে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের ফাইন্যান্সিয়াল এক্সিল্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় : ০৮:৩৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯