ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

গণপিটুনিতে রেনু নিহতের ঘটনায় আটক ৩

  • আপডেট সময় : ০৩:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু (৪০) নিহতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বাকিদেরও ভিডিও দেখে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে, তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

এর আগে শনিবার (২০ জুলাই) নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন বাড্ডা থানায় একটি মামলা করেন। রোববার বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, হঠাৎ অনেকেই তসলিমা বেগম রেনুর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে গণপিটুনি দেওয়া হলে তিনি নিহত হন। স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক, পথচারীসহ স্থানীয় অনেকেই তাকে হত্যা করেছে।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজার সড়কে ছেলেধরা সন্দেহে তসলিমা বেগম রেনু নামের ওই নারীকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরে গুরুতর আহত অবস্থায় তসলিমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে গণপিটুনির নামে মানুষ হত্যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আমলযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। সামাজিকভাবেও এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত তাদের। এসব বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ তাদের। আর পুলিশ বলছে, গণপিটুনির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি কোনো ধরনের গুজবে কান না দিতে সবার প্রতি অনুরোধ পুলিশের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণপিটুনিতে রেনু নিহতের ঘটনায় আটক ৩

আপডেট সময় : ০৩:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯