ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে

দুদক পরিচালক বাছিরকে কারাগারে প্রেরণ

  • আপডেট সময় : ০৪:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

তথ্য পাচার ও পুলিশের এক ডিআইজির কাছ থেকে ঘুষ নেওয়ার মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেন আদালত। সোমবার রাতে রাজধানীর দারুস সালাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিন বাছিরকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত চলাকালীন তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা। বাছিরের আইনজীবীরা জামিনের আবেদন করলেও তা গৃহীত হয়নি। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিন।

১৬ জুলাই দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করেন। ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর দুই প্রতিষ্ঠান থেকেই ডিআইজি মিজান ও এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে রেহাই পেতে দুদকের পরিচালক এনামুল বাছিরকে ৪০ লাখ টাক ঘুষ দিয়েছেন বলে গত মাসের শুরুতে অভিযোগ করেন ডিআইজি মিজান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুদক পরিচালক বাছিরকে কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০৪:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯