ব্রাজিল প্রবাসী সেই নূর হোসেন আর নেই
- আপডেট সময় : ০৭:৫৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
- / 739
মীর আহমেদ মীরু, ব্রাজিল থেকেঃ
ব্রাজিল প্রবাসী বাংলাদেশী নূর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বাংলাদেশ সময় ভোর ৫টায় তিনি ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।
দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর দুটো কিডনি ড্যামেজ,হার্ট ব্লকসহ নানা শারিরীক সমস্যা ভুগছিলনে এবং প্রায় ১ মাস যাবত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুতে ব্রাজিল প্রবাসী বাঙালীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নূর হোসেন বাড়ি বরিশাল জেলায়। তাঁর দুই সন্তান ও স্ত্রী নিয়ে তিনি ঢাকায় বসবাস করতেন। ব্রাজিল প্রবাসীরা তাঁর মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
এছাড়া প্রবাসীরা ব্রাজিলের বাংলাদেশ এম্বাসি ও দেশের রাষ্ট্রের কাছে একজন প্রবাসী সৈনিকের মৃত্যুতে সকলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছেন।
বিডিসংবাদ/ এএইচএস




















