নূর হোসেনের মরদেহে দেশে হস্তান্তরে ব্রাজিল প্রবাসীরা
- আপডেট সময় : ০৬:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
- / 843
মীর আহমেদ মীরু,ব্রাজিল থেকেঃ
ব্রাজিল প্রবাসী নূর হোসেনের মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব নিলেন ব্রাজিল প্রবাসীরা। আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় ব্রাজিলের একটি হাসপাতালে নূর হোসেন মারা যায়(ইন্নালিল্লাহি…)
ব্রাজিলের সাও পাওলোর একটি মসজিদে জুম্মার পর এক বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ব্রাজিল প্রবাসীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রাজিলে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন শারিরীক সমস্যার কারণে অসুস্থ হতে হয়। এই অসুস্থতার মাত্রা মারাত্বক হলে দূর্ভাগ্যবশত অনেকেই মারা যায়। এরপর তাঁদের দেশে পরিবার-পরিজনদের কাছে পাঠানোর দরকার পড়ে। কিন্তু তাঁদের পাঠানোর জন্য প্রয়োজনীয় অর্থ ও সহযোগিতা রাষ্ট্রীয়ভাবে পাওয়া যায় না বিধায় প্রবাসীদের এই দায়িত্ব নিতে হয়। বিগত প্রায় ১০ বছর বিশেষত ব্রাজিল সাও পাওলোর প্রবাসীদের নিজস্ব উদ্যোগে অসংখ্য মরদেহ দেশে পাঠানো হয়।
প্রবাসী নূর হোসেনের পরিবার তাঁর লাশ দেশে পাঠানোর জন্য যেভাবে সম্ভব হয় তাঁর জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছে। এদিকে উদ্যোগ গ্রহনকারী প্রবাসীরা নূর হোসেনের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় অর্থ ও সহযোগিতা প্রদানের জন্য সকলকে আহবান জানাচ্ছে।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, হারিছ রহমান ,জয়নাল আবেদীন, ইস্মাইল হোসেন, ইমরান,আবদুল্লাহ, উজ্জ্বল আহমেদ,শেখ হাসান মকবুল হোসেন, জয়নাল আবেদিন,হারুন রাশিদসহ অনেকে।
বিডিসংবাদ/এএইচএস




















