ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাজিল প্রবাসীদের উদ্যােগে নূর হোসেনের মরদেহ দেশে প্রেরণ

  • আপডেট সময় : ০২:১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯
  • / 597
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহম্মেদ মীরু, ব্রাজিল থেকেঃ

অবশেষে একজন প্রবাসী সৈনিকের মরদেহ দেশে পাঠানোর কাজ সম্পন্ন করলো ব্রাজিল প্রবাসীরা। আজ ব্রাজিল সময় রাত ১টা ২০ মিনিটে তাঁর লাশ দেশে প্রেরণ করা হয়।

গত ২ আগস্ট, শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ব্রাজিলের একটি হাসপাতালে প্রবাসী নূর হোসেন মারা যান। এরপর তাঁর মরদেহ দেশে পাঠানোর দায়িত্ব নেন স্বয়ং প্রবাসীরা। মরদেহ পাঠানো ও রুক্ষনাবেক্ষণের প্রয়োজনীয় অর্থ ও সহযোগীতার প্রয়োজন ছিল। তবে প্রত্যাশার থেকেও কম সময়ে অর্থ সংগ্রহ করতে পেরে তাঁর লাশ দ্রুত প্রেরণ সম্ভব হচ্ছে বলে জানা যায়।

ইতিমধ্যে ব্রাজিল প্রবাসীরা একে অন্যের সেবায় নিয়োজিত থেকে মানবতার কল্যাণে কাজ করে এক বিরল দৃষ্ঠান্ত প্রতিষ্ঠা করেছে। বিশ্বের অন্য কোথায়ও এমন ঐক্য ও সম্প্রীতি দেখা যায়নি এমন মহৎ কাজে এগিয়ে আসতে এবং পদক্ষেপ নিতে।

প্রবাসী নূর হোসেনের লাশ দেশে প্রেরণের জন্য উদ্যােগগ্রহণকারীদের মধ্যে ছিলেন বৃহত নোয়াখালী কমিটির সভাপতি সাইফুল্লাহ আল মামুন। তাঁর আহবানে সাড়া দিয়ে সকল প্রবাসিরা এগিয়ে আসে। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসীদের সেবায় কাজ করে যাচ্ছেন। এছাড়া তাঁর সাথে বিশেষ ভূমিকা পালন করেন কমিটির সাধারণ সম্পাদক ফেনীর সাইফুল ইসলাম, সহ-সভাপতি হারিছ রহমান, প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার, অর্থ সম্পাদক রবিন, ঢাকার শেখ হাসান , কুমিল্লা জয়নাল আবেদিন এবং সিলেটের উজ্জ্বল।

বলা বাহুল্য, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে অসংখ্য বাঙালীদের বসবাস। তাঁদের বিপদে-আপদে দেখভাল করার রাষ্ট্রীয়ভাবে নেই কোন উদ্যােগ এবং নেই বিশেষ সুযোগ-সুবিধা। তাই কেউ অসুস্থ হলে বা মারা গেলে তাকে দেশের পাঠানোর জন্য শুধুমাত্র প্রবাসীদের এগিয়ে আসতে হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিল প্রবাসীদের উদ্যােগে নূর হোসেনের মরদেহ দেশে প্রেরণ

আপডেট সময় : ০২:১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯