ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

আজ মাছরাঙ্গায় শাখাওয়াত শিবলীর টেলিফিল্ম ‘মনের গহীন করিডোরে’

  • আপডেট সময় : ১২:১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • / 483
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

আজ বুধবার, ঈদের তৃতীয় দিন রাত ১১ঃ৩০ মিনিটে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মাছরাঙায় প্রচার করা হবে শাখাওয়াত শিবলী পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘মনের গহীন করিডোরে ’

আসাদুজ্জামান সোহাগের গল্প ও চিত্রনাট্যে এই টেলিফিল্ম মুসলিমদের অন্যতম উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রচার করা হচ্ছে। টেলিফিল্মটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা সজল নূর, ইরফান সাজ্জাদ ও জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ

‘মনের গহীন করিডোরে’ এই রোমাঞ্চকর টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, সজল ও ইরফান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধু।একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারেনা। হঠাৎ তাদের সাথে ছোটখাটো ঝগড়ার মাধ্যমে পরিচয় হয় নাট্যকলার ছাত্রী অপর্নার।কয়েকদিনের মাঝে ওরা তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায়।সময় গড়াতে থাকে,এর মাঝেই দুই বন্ধু অপর্নাকে ভালোবেসে ফেলে।কিন্তু কেউ বলতে পারে না। শেষ পর্যন্ত এই শ্বাসরুদ্ধকর পরিস্থিটি কি হবে তা জানতে চোখ রাখুন মাছরাঙ্গাতে…

পরিচালক শাখাওয়াত শিবলী বলেন, “ এটি একটি ইমোশনাল ও বিনোদনধর্মী টেলিফিল্ম, সম্পূর্ণ আলাদা আঙ্গিকে গল্পটির চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি দর্শকরা অন্যরকমভাবে উপভোগ করতে পারবে। আজ রাত ১১ঃ৩০ মিনিটে প্রচার করা হবে শুধুমাত্র মাছরাঙায় টেলিভিশনে। সবাইকে দেখার অনুরোধ করা হল।

এছাড়া টেলিফিল্মটি প্রযোজনা করেছেন শাহ্‌ পরান নিশান

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ মাছরাঙ্গায় শাখাওয়াত শিবলীর টেলিফিল্ম ‘মনের গহীন করিডোরে’

আপডেট সময় : ১২:১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯