ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে শিশুদের অনুপ্রাণিত করতে হবেঃ সবুর খান

  • আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • / 189

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম নিয়ে আয়োজিত ‘আর্ট কার্নিভাল-২০১৯’ পরিদর্শন করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম নিয়ে ‘আর্ট কার্নিভাল-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ধানমন্ডি ক্যাম্পাসে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের গ্রেড-৩ পড়ুয়া শিক্ষার্থী আলভিনা সাদাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেড-৫ পড়ুয়া শিক্ষার্থী আবরার আবির। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকশিত করার লক্ষ্যে এই দুই শিক্ষার্থীকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি করা হয়।

চিত্রপ্রদর্শনী ছাড়াও এ দিন ‘ড্রয়িং কার্টুন উইথ ফান’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন ফোর্বস এশিয়া ২০১৯ এর থার্টি আন্ডার থার্টি তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি কার্টুনিস্ট মোরশেদ মিশু।

প্রদর্শনী উদ্বোধনের পর ড. মো. সবুর খান বলেন, শিশুদের ভিতরের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য তাদেরকে সব সময় অনুপ্রাণিত করতে হবে। পড়াশোনার পাশাপাশি শিশুদেরকে সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রাখলে তাদের সৃজনশীল প্রতিভা বিকশিত হয়। এসময় তিনি শিশুদের আঁকা চিত্রকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আলায়ের, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহানা খান, অধ্যক্ষ ড. মো. মাহমুদুল হাসান, উপাধ্যক্ষ ড. মো. মাসুদুর রহমান প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে শিশুদের অনুপ্রাণিত করতে হবেঃ সবুর খান

আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯