দূর আকাশের তারা
- আপডেট সময় : ০৯:৪৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
- / 1169
কবি – হাসিনা মরিয়মঃ
আকাশটা কেমন গুমড়ে কাঁদছে..
টিপটিপ করে অঝোর ধারায় বয়ে চলেছে
বুকের ভিতর উথাল পাথাল ভাঙনের ঢেউ..
মাথাটা চেপে ধরে আমি চেয়ে থাকি তোমার দিকে,
স্বপ্নহীন দুচোখে তোমার শুধুই অন্ধকার,
কি ছিল না তোমার ঐ দুচোখে..
দুজনকে নিয়ে স্বপ্নের সুতোয় বোনা স্বপ্নবিলাস
হাত ধরে ঘুরে বেড়াতাম এখান থেকে ওখানে,
উদ্দামতার মাতাল হাওয়ায় নাটাই ধরে রাখতাম,
আজ তোমার দুচোখে শুধুই শূন্যতা..
স্বপ্নহীন দুটি চোখে নেই কোন চাওয়া পাওয়া..
নেশার ছোবলে ধীরে ধীরে নিঃশেষ হয়ে
খয়ে যাওয়া প্রাণহীন দুটি চোখ..
কিছুই যায় আসেনা তোমার
বেঁচে থাকা বা চলে যাওয়ার…
শুধু চাই আর একটু নেশা..
আর একটু নেশা…
এখন আর আমি তোমার কোথাও নেই
না হৃদয়ে না তোমার দুচোখে…
আমি তোমার কাছে এখন দূর আকাশের তারা..
নেশাই তোমার সব আমি কেউ না..
তবে তাই হউক,যাও,চলে যাও তুমি
নেশার মাঝে বিলীন হয়ে যাও…
আমার জন্য তোমাকে ফিরে আসতে হবে না
তুমি আমাকে রেখে
নেশাকে আপন করে নিয়েছ…
তবে থাকো তুমি ওখানেই অন্ধকারে
স্বপ্নহীন,আলোহীন,নির্জীব
পাথরের মূর্তির মতো…
অপেক্ষা শুধু নিজেকে নিঃশেষ করে দেয়া..।।
বিডিসংবাদ/এএইচএস




















