ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইসলামী ব্যাংক-এর কেন্দ্র লিডার ও সহকারি কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়

  • আপডেট সময় : ০১:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বানিজ্যে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পাবনা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার ও সহকারি কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসূচি ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মো. কাওছার উল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা শাখার ব্যবস্থাপক মো. খলিলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ ও ডা. জান্নাতুল ফেরদৌস।

মো. সাহাবুদ্দিন প্রধান অতিথির ভাষণে বলেন, ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলনে যোগ দেন এবং সেই সম্মেলনে বিশ্বব্যাপী একটি অভিন্ন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এরপর আইডিবি প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে ইসলামী ব্যংক বাংলাদেশ লিমিটেড কার্যক্রম শুরু করে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিানা গ্রামকে শহরে রূপান্তর করে তৃণমূল পর্যায়ে মানুষের মুখে হাসি ফোটানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বাস্তবায়নে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্প বড় ধরণের ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক পল্লী অঞ্চলের সহায় সম্বলহীন দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনিয়োগ প্রদান করে তাদের স্বাবলম্বী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প দেশের ২২ হাজার গ্রামে বিস্তৃত যার সদস্য সংখ্যা সাড়ে ১১ লাখ। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকের কর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার কারণে ব্যাংক দেশের শীর্ষ ব্যাংক এবং বিশ্বের সেরা এক হাজার ব্যাংকের তালিকায় স্থান লাভ করেছে। তিনি আরো নিবেদিত হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংক-এর কেন্দ্র লিডার ও সহকারি কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়

আপডেট সময় : ০১:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯