ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

“অবয়ব”

  • আপডেট সময় : ০৬:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • / 501
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি – হাসিনা মরিয়ম:

এখনও আমি ছাদের চিলেকোঠায় শুয়ে
আকাশের দিকে চেয়ে থাকি,
এখনও তারাগুলো সেভাবেই আলো ছড়ায়,
হাজার তারার মাঝে এখনও আমি তোমাকে খুঁজে বেড়াই…
তোমার মুখ সুন্দরের চেয়েও অনেক সুন্দর…
স্মৃতির মনিকোঠায় আমি হাতড়াতে থাকি তোমার তুমিকে…
কে কে ওখানে…?
কে দাঁড়িয়ে আছে ওখানে…?
ধীরে ধীরে আধার কেটে ভেসে উঠে তোমার মুখ..
আমি দৌড়ে যেয়ে তোমার হাতদুটি ধরি..
রক্তে মাখামাখি দুটি হাত ছেড়ে আমি ছিটকে সরে আসি..
ভয়ার্ত চোখ মেলে তোমার কাছে ছুটে যাই..
ঝাঁকুনি দিয়ে বলি আমি ..বলো
কার রক্তে তোমার হাত রাঙিয়েছো
তোমার মুখ থেকে এ কিসের গন্ধ বলো..
বলো আমাকে…
তুমি চিৎকার করে বলো
এ গন্ধ আমার পচে যাওয়া আত্মার…
ধীরে পায়ে আমি সরে আসি তোমার কাছ থেকে..
হতাশা ঘৃনায় আমি স্তব্ধ নির্বাক..
আমার ভালবাসা তোমাকে ফেরাতে পারেনি
এ অন্ধকার জগৎ থেকে..
আমি চিৎকার করে বলি
কেন আসোনি তুমি..
আমার ভালবাসায় কি কোন খাদ ছিল..
কেন তুমি আসোনি …
চোখ মেলে তাকিয়ে দেখি কোথাও নেই তুমি
কখন চলে গেছো তুমি জানতে পারিনি…
দৌড়ে ছুটে যাই বেলকনিতে
দূরে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে তোমার অবয়ব…
তুমি নিজেকে সঁপে দিয়েছ কালো অমানিশায়,
একদিন চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে তুমি
ভাবলেশহীন দুচোখ মেলে চেয়ে থাকি আমি
তোমার চলে যাওয়া পদচিহ্নে…।।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

“অবয়ব”

আপডেট সময় : ০৬:৪৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯

কবি – হাসিনা মরিয়ম:

এখনও আমি ছাদের চিলেকোঠায় শুয়ে
আকাশের দিকে চেয়ে থাকি,
এখনও তারাগুলো সেভাবেই আলো ছড়ায়,
হাজার তারার মাঝে এখনও আমি তোমাকে খুঁজে বেড়াই…
তোমার মুখ সুন্দরের চেয়েও অনেক সুন্দর…
স্মৃতির মনিকোঠায় আমি হাতড়াতে থাকি তোমার তুমিকে…
কে কে ওখানে…?
কে দাঁড়িয়ে আছে ওখানে…?
ধীরে ধীরে আধার কেটে ভেসে উঠে তোমার মুখ..
আমি দৌড়ে যেয়ে তোমার হাতদুটি ধরি..
রক্তে মাখামাখি দুটি হাত ছেড়ে আমি ছিটকে সরে আসি..
ভয়ার্ত চোখ মেলে তোমার কাছে ছুটে যাই..
ঝাঁকুনি দিয়ে বলি আমি ..বলো
কার রক্তে তোমার হাত রাঙিয়েছো
তোমার মুখ থেকে এ কিসের গন্ধ বলো..
বলো আমাকে…
তুমি চিৎকার করে বলো
এ গন্ধ আমার পচে যাওয়া আত্মার…
ধীরে পায়ে আমি সরে আসি তোমার কাছ থেকে..
হতাশা ঘৃনায় আমি স্তব্ধ নির্বাক..
আমার ভালবাসা তোমাকে ফেরাতে পারেনি
এ অন্ধকার জগৎ থেকে..
আমি চিৎকার করে বলি
কেন আসোনি তুমি..
আমার ভালবাসায় কি কোন খাদ ছিল..
কেন তুমি আসোনি …
চোখ মেলে তাকিয়ে দেখি কোথাও নেই তুমি
কখন চলে গেছো তুমি জানতে পারিনি…
দৌড়ে ছুটে যাই বেলকনিতে
দূরে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে তোমার অবয়ব…
তুমি নিজেকে সঁপে দিয়েছ কালো অমানিশায়,
একদিন চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে তুমি
ভাবলেশহীন দুচোখ মেলে চেয়ে থাকি আমি
তোমার চলে যাওয়া পদচিহ্নে…।।

বিডিসংবাদ/এএইচএস