ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর

ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের উদ্যোগে “রিস্ক বেজড শরী‘আহ অডিট” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৯:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • / 178
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কুমিল্লা জোনের উদ্যোগে “রিস্ক বেজড শরী‘আহ অডিট” বিষয়ক কর্মশালা ১২ অক্টোবর ২০১৯, শনিবার জোনাল অফিসে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মোঃ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরী‘আহ্ সেক্রেটারিয়েট প্রধান মোঃ শামছল হুদা। কুমিল্লা জোন ও এর আওতাধীন ২৪টি শাখার নির্বাচিত বিনিয়োগ কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, শরী‘আহ্ পরিপালন ইসলামী ব্যাংকের মূল চালিকাশক্তি। প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবার প্রসার ও শরী‘আহ্ পরিপালনে আরো বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের উদ্যোগে “রিস্ক বেজড শরী‘আহ অডিট” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯