ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রাজধানীর বাংলামটরে ইসলামী ব্যাংকের ৩৪৮তম শাখা উদ্বোধন

  • আপডেট সময় : ০৬:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৪৮তম শাখা হিসেবে বাংলামটর শাখা, ঢাকা ১৪ অক্টোবর ২০১৯, সোমবার রাজধানীর বাংলামটরে পদ্মা লাইফ টাওয়ারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর ডাইরেক্টর হুমায়ূন বখতিয়ার, এফসিএ ও জামান আরা বেগম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমান, বাংলামটর শাখাপ্রধান নূর এলাহি আল কামাল ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাহিদুর রহমান, শেখ মো. জাকির হোসাইন, পরিমল চন্দ্র দাস ও হোসনে আরা আহাদ। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে মোঃ মাহবুব উল আলম বলেন, বাংলাদেশ আজ সারাবিশ্বের উন্নয়নের মডেল। দেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল। জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা অর্জন করে ইসলামী ব্যাংক বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে টানা ৮ বছর অবস্থান ধরে রেখেছে। এই ব্যাংক আন্তর্জাতিক পরিম-লের সকল স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ব্যাংকের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, পেশাগত দক্ষতা ও আন্তরিক সেবার ফলেই ইসলামী ব্যাংক আজকের এই অবস্থানে পৌঁছেছে। ব্যাংকিং খাতের সকল আধুনিক ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে ইসলামী ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ সর্বোত্তম সেবা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

অন্যান্য বক্তারা বলেন, পোশাক খাত ও বৃহৎশিল্পে বিনিয়োগসহ ইসলমাী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। এ প্রকল্পের ৯২ শতাংশ সদস্যই নারী।

আন্তর্জাতিক সিবাফি অ্যাওয়ার্ডসহ দেশে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ও ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ করদাতা ব্যাংক হিসেবে জাতীয় বিভিন্ন পুরস্কার অর্জন করেছে ইসলামী ব্যাংক। এই ব্যাংকের প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বাংলামটরে ইসলামী ব্যাংকের ৩৪৮তম শাখা উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯