ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

‘সবুজ বাঁচাও’ থিম সং গাইলেন সানি আজাদ

  • আপডেট সময় : ০৮:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

এই প্রথম কোনো সংগঠনের ‘থিম সং’ গাইলেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। হালের জনপ্রিয় গীতিকবি নীহার আহমেদের কথায়, সুরকার ও সঙ্গীত পরিচালক আল-আমিন খানের সুরে এবং জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ’র সঙ্গীতে ‘সবুজ বাঁচাও’ শিরোনামের একটি গান গাইলেন সানি।

গানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘সুবজ আন্দোলন’ সংগঠনের চেয়ারম্যান বাপ্পি সরদার। অচিরেই গানটি ‘সবুজ আন্দোলন’ সংগঠনের পেইজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। পাশাপাশি বেশ কিছু টিভি চ্যানেলেও গানটি ভিডিওসহ প্রচার হবে। এমনটাই জানালেন সানি আজাদ। তিনি বলেন, এই প্রথম কোনো থিম সং গাইলাম। ব্যাপারটা আমার কাছে অন্যরকম অনুভূতির এবং চ্যালেঞ্জের। আমি চেষ্টা করেছি। বাকিটা আপনাদের উপর। আশা করছি; ভালো কিছু হয়েছে।

নীহার আহমেদ বলেন, কোনো বিষয়ভিত্তিক গানের ভাবনাটাই থাকে একটু আলাদা। আমি চেষ্টা করেছি মূল বক্তব্যটাকে গানের কথামালায় ফুটিয়ে তুলতে। জাহিদ বাশার পংকজ বলেন, আমি এর আগেও সানি’র দুটি কাজ করেছি। সানি ভালো গাওয়ার চেষ্টা করে বরারই এবারও ভালো গেয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। সুরকার আল-আমিন খান বলেন, আমার চেষ্টা ছিল ভিন্ন একটা সুর উপহার দেবো। সে যাত্রার ভালো কিছু হয়েছে বলে আমার বিশ্বাস।

‘সবুজ আন্দোলন’ সংগঠনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, গানের মাধ্যমে দেশের মানুষকে সুবজ রক্ষায় এগিয়ে আসার আহবানেই আমার এই ‘থিম সং’। গানটির কথা-গায়িকী-সুর এবং মিউজিক সব সুন্দর হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। উল্লেখ্য-এর আগে বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে সানি আজাদের। এর মধ্যে ব্যাপক আলোচনায় ছিল ‘আধাঁর’ এবং ‘দুই জীবন’সহ কয়েকটি গান। এই থিম সংটি ছাড়াও আরো কয়েকটি গান অচিরেই আসবে বিভিন্ন কোম্পানি থেকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘সবুজ বাঁচাও’ থিম সং গাইলেন সানি আজাদ

আপডেট সময় : ০৮:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯