ডিআইআইটি’তে যথাসম্মানে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত
- আপডেট সময় : ১২:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / 484
বিডিসংবাদ প্রতিবেদক
শিক্ষকদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও ভালোবাসা এবং সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আইটি (ডিআইআইটি)’তে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০১৯’ পালিত হয়েছে।
গতকাল (২০ অক্টোবর, ২০১৯) শিক্ষা প্রতিষ্ঠানটির অঙ্গ সংগঠন হেল্পিং বার্ডস অফ ডিআইআইটি এবং শিক্ষার্থীদের এক জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয় এই দিবসটি ।

সকলের উপস্থিতিতে দুপুর ২ টায় প্রতিষ্ঠানটির শিক্ষকদের ফুল দিয়ে অভ্যর্থনা এবং কোরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আইটি-এর অধ্যক্ষ মো. শাখাওয়াত হোসেন । । এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই দিবসটির মর্মার্থ সম্পর্কে ব্যক্ত করেন।

তিনি বলেন, “শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক একটি পবিত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কে যদি কখনো ফাটল ধরে তবে সারা দুনিয়ার মেরুদণ্ড ধ্বংস হয়ে যাবে। সকল শিক্ষার্থীদের উচিত শিক্ষকদের প্রতি তাঁদের আস্থা ও সম্মান এবং বিশ্বাসের জায়গাটা ঠিক রাখা।”
এছাড়া প্রতিষ্ঠানটির সকল ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষিকাগন দিবসটি উপলক্ষে তাঁদের বিশেষ বিশেষ বক্তব্য উপস্থাপন করেন।

এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষকদের অংশগ্রহনে গেমিং ইভেন্ট। ডিআইআইটির সাবেক শিক্ষার্থী ও হেল্পিং বার্ডস অব ডিআইআইটির প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম শান্ত এবং সাবেক সভাপতি তাসলিমা আক্তার শান্তার পরিচালনায় উক্ত ধাঁধা খেলা, বুদ্ধিমত্তা পরীক্ষা এবং রচনা লেখা প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষকদের পুরষ্কার প্রদান করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, “ছাত্র-শিক্ষক এই দ্বি-মাত্রিক সম্পর্ককে আরো বেশী শক্তিশালী ও দৃঢ় করার লক্ষ্যে আমাদের এই আয়োজন।”

উল্লেখ্য, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এ দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্বীকৃতসরূপ স্মরণ করার জন্য পালন করা হয়।
বিডিসংবাদ/সামি




















