ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রাজধানীর বাসাবোতে ইসলামী ব্যাংকের ৩৫০তম শাখা উদ্বোধন

  • আপডেট সময় : ১০:২৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বানিজ্যেঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৫০তম শাখা হিসেবে বাসাবো শাখা ১১ নভেম্বর ২০১৯, সোমবার ঢাকার মধ্য বাসাবোতে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাসাবো শাখাপ্রধান মোঃ রুহোল আমীন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজসেবক মাসুদ হাসান শামীম, মোঃ মনির হোসেন, মোঃ গোলাম মোস্তফা, গোপীনাথ দাস ও আখতারুজ্জামান, নারী উদ্যোক্তা মাসুমা খানম রাণী, ব্যবসায়ী মোঃ শফিউদ্দিন এবং শিক্ষাবিদ আ ন ম মাঈন উদ্দিন সিরাজী। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ব্যাংক টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের ব্যাংক। এ ব্যাংক দেশের সর্ববৃহৎ, শক্তিশালী ও শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা অর্জন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে পেশাদারিত্বের স্বীকৃতি অর্জন করে চলেছে। তিনি বলেন, কর্মকর্তাদের সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও পরিপালনের সংস্কৃতি এবং প্রযুক্তিগত দক্ষতা ব্যাংকটিকে আজকের এ পর্যায়ে নিয়ে এসেছে।

তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও গ্রিন ব্যাংকিং টেকসই উন্নয়ন ও টেকসই ব্যাংকিংয়ের পূর্বশর্ত। ইসলামী ব্যাংক সারাদেশে ৩৫০টি শাখা ও প্রায় ৭০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং করছে। তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার স্বপ্ন আজ ক্রমান্বয়ে বাস্তবায়নের পথে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে ইসলামী ব্যাংক সহযোগী ভুমিকা পালন করছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বাসাবোতে ইসলামী ব্যাংকের ৩৫০তম শাখা উদ্বোধন

আপডেট সময় : ১০:২৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯