জেএমআই সিরিঞ্জে’র ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- আপডেট সময় : ০৬:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / 381
অর্থ ও বাণিজ্যে
এবারে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই সিরিঞ্জে ও মেডিকেল ডিভাইসেস লিমিটেডে।
গতকাল ২৩ নভেম্বর, শনিবার সকালে রাজধানীর স্কাইসিটি হোটেলে অনুষ্ঠিত জেএমআই সিরিঞ্জেস ও মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ২০ তম বার্ষিক সাধারন সভায় এ ঘোষণা করা হয় ।
এ সভায় পরিচালনা পর্ষদ ১লা জুলাই ২০১৮ হতে ৩০শে জুন ২০১৯ পর্যন্ত শতকরা ৩০% (টাকা ৩.০০ প্রতি শেয়ার) নগদ লভ্যাংশ ঘোষণা করেন যা উপস্থিত শেয়ার হোল্ডারর সর্বসম্মতিতে এজেন্ডা হিসাবে পাশ হয়।
উল্লেখ্য, গত বছর জেএমআই সিরিঞ্জেস এ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ৯ম বিশেষ সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণের প্রস্তাব অনুমোদনের মাধ্যমে নিপ্রো কর্পোরেশন, ওসাকা জাপান কর্তৃক ১৮২.১৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাশ হয়।
নিপ্রো করপোরেশন, জাপান একটি বিখ্যাত আন্তর্জাতিক ব্যবসায়ী গ্রুপ যারা বিশ্বের ৫৭টি দেশে ঔষধ, মেডিকেল ইকুইপমেন্ট এবং ইনোভেশন/রিসার্চ বেইসড মেডিকেল ও সার্জিক্যাল ডিভাইস উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। বর্তমানে তাদের ৯১টি প্রতিষ্ঠান সারা বিশ্বে সুনামের সাথে ব্যবসা করছে।
সাধারন সভায় জেএমআই সিরিঞ্জেস ও মেডিকেল ডিভাইসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুর রাজ্জাক সম্মানিত শেয়ারহোল্ডারগণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, এই প্রতিষ্ঠান আমাদের কাছে সন্তানতুল্য। ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা কাজ করে যেতে চাই। আপনাদের আমানত রক্ষার দায়িত্ব আমাদের।
এর সাথে তিনি আশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ফলে সরকার যেমন লাভবান হবে তেমনি প্রযুক্তিগত সহায়তা পেয়ে আমরা আরও বেশি গুনগত মানসম্পন্ন পন্য উতপাদন করতে পারব। বিশ্বের অনেক দেশে আমাদের পন্য রপ্তানির সুযোগ পাব।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেএমআই সিরিঞ্জেস ও মেডিকেল ডিভাইসেস লিমিটেডের চেয়ারম্যান জনাব জাবেদ ইকবাল পাঠান, নিপ্রো কর্পোরেশনের প্রতিনিধি পরিচালক জনাব হিসাও নাকামুরি ও কোম্পানির কর্মকার্তাবৃন্দ।
বিডিসংবাদ/এএইচএস





















