ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

হারানো সুর

  • আপডেট সময় : ০৫:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
  • / 334
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি হাসিনা মরিয়ম

আমি তোমাকে খুঁজি দেবদারু বনে,
নদীর পাড় ঘেঁষে ধান ক্ষেতের মিঠে হাওয়ায়
মাঝিদের পাল তোলা নৌকার ছলাৎ ছলাৎ সুরে
আমি তোমাকে খুঁজি…
আকাশের ঐ নীলের মাঝে আমি খুঁজি তোমাকে,
পূর্নিমার জোস্নায় যখন উত্তাল চারপাশ
হৃদয় যখন ভাঙাগড়ার নিষ্ঠুরতায় মেতে উঠে
বুকের ভিতর হাহাকার করে ভাঙনের সুর বাজে,
সেই ভাঙনের মাঝেও তোমাকে খুঁজি আমি..
কোথায় নেই তুমি-
আমার আধো ঘুম আধো জাগরনে,
আমার নিরবতায়, আমার ক্লান্তিতে
আমার নির্ঘুম চোখে,আমার নিসঙ্গতায়,
সব জায়গায় বিচরন তোমার..
সেই আদি থেকে আজ পর্যন্ত
আমি তোমাকে খুঁজে ফিরি..
কালের তরঙ্গে হয়তো একদিন
আমার নিঃশ্বাস রূদ্ধ হয়ে যাবে,
তারপরও আমার এ দুটি চোখ
তোমাকে খুঁজে ফিরবে
মানুষের কোলাহলে,পাখীর কলতানে,
নদীর বুকে মাঝির মোহন ভাটিয়ালী সুরে..।।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হারানো সুর

আপডেট সময় : ০৫:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০

কবি হাসিনা মরিয়ম

আমি তোমাকে খুঁজি দেবদারু বনে,
নদীর পাড় ঘেঁষে ধান ক্ষেতের মিঠে হাওয়ায়
মাঝিদের পাল তোলা নৌকার ছলাৎ ছলাৎ সুরে
আমি তোমাকে খুঁজি…
আকাশের ঐ নীলের মাঝে আমি খুঁজি তোমাকে,
পূর্নিমার জোস্নায় যখন উত্তাল চারপাশ
হৃদয় যখন ভাঙাগড়ার নিষ্ঠুরতায় মেতে উঠে
বুকের ভিতর হাহাকার করে ভাঙনের সুর বাজে,
সেই ভাঙনের মাঝেও তোমাকে খুঁজি আমি..
কোথায় নেই তুমি-
আমার আধো ঘুম আধো জাগরনে,
আমার নিরবতায়, আমার ক্লান্তিতে
আমার নির্ঘুম চোখে,আমার নিসঙ্গতায়,
সব জায়গায় বিচরন তোমার..
সেই আদি থেকে আজ পর্যন্ত
আমি তোমাকে খুঁজে ফিরি..
কালের তরঙ্গে হয়তো একদিন
আমার নিঃশ্বাস রূদ্ধ হয়ে যাবে,
তারপরও আমার এ দুটি চোখ
তোমাকে খুঁজে ফিরবে
মানুষের কোলাহলে,পাখীর কলতানে,
নদীর বুকে মাঝির মোহন ভাটিয়ালী সুরে..।।

বিডিসংবাদ/এএইচএস