ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

ওয়ারীতে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

  • আপডেট সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যেঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ওয়ারী উপশাখা ২২ জানুয়ারি ২০২০, বুধবার রাজধানীর ওয়ারীর ফোল্ডিং স্ট্রিটে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসেইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মতিঝিল শাখাপ্রধান মো. মতিউর রহমান ও ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান।

গ্রাহক ও সূধীদের পক্ষে বক্তব্য দেন ব্যবসায়ী বিশ্বজিত রায়, মো. আশফাক আহমেদ ও নূর মোহাম্মদ এবং শিক্ষাবিদ মো. মনোয়ার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়ারী উপশাখার ইনচার্জ ইখতিয়ার মোহাম্মদ সায়েম। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো. মাহবুব উল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক সরকারের অন্তর্ভূক্তিমূলক আর্থিক কার্যক্রমের সাথে মিল রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংক উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাম ও শহরের প্রতিটি মানুষের কাছে ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ উন্নত সেবা পৌঁছানোর জন্য কাজ করছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকদের সঞ্চয়ের নিরাপদ আমানতদার। শরীআহ নীতিমালার ভিত্তিতে পরিচালিত এই ব্যাংকের সেবা গ্রহনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ওয়ারীতে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

আপডেট সময় : ১২:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০