ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

নতুন ঠিকানায় উদ্বোধন করা হলো ইসলামী ব্যাংকের কুমিল্লা চকবাজার শাখা

  • আপডেট সময় : ১২:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
  • / 188
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কুমিল্লা চকবাজার শাখা স্থান পরিবর্তন করে ২৫ জানুয়ারী ২০২০, শনিবার কুমিল্লার চকবাজারে খন্দকার প্লাজায় উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় এই শাখা উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মোশাররফ হোসাইন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো: মাহবুব-এ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা চকবাজার শাখাপ্রধান মো: শাখাওয়াত হোসাইন।

ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: খোরশেদ আলম। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য রাখেন ব্যবসায়ী ফারূক আহমেদ, আতিক উল্লাহ খোকন, রেজাউর রহমান মামুন, শাহেদা পারভীন ও মো. সানাউল হক এবং শিক্ষাবিদ মাওলানা আব্দুল মতিন, মাওলানা আবু বকর সিদ্দিকী ও মুফতি মফিজুল ইসলাম। ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

মো. মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক গণমানুষের ব্যাংক। আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ সেবা নিয়ে দেশের প্রতিটি অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে ইসলামী ব্যাংক। কর্মকর্তাদের সততা, দক্ষতা ও আন্তরিকতাই এই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি। তিনি বলেন, গ্রাহকদের অধিকতর সুবিধা ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যেই আধুনিক ভবনে এই শাখা স্থানান্তর করা হয়েছে। ইসলামী ব্যাংকের সেবা গ্রহণের মাধ্যমে আর্থিক উৎকর্ষতা সাধনে সকলের প্রতি আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

নতুন ঠিকানায় উদ্বোধন করা হলো ইসলামী ব্যাংকের কুমিল্লা চকবাজার শাখা

আপডেট সময় : ১২:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০