ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইসলামী ব্যাংকের ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট সময় : ০৬:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে ডেস্কঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার কুমিল্লা টাউন হল মাঠে উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম, জার্মানীর বিশিষ্ট ব্যবসায়ী ওয়ালজি জ্যাকবি ও ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম মাহাবুব মোর্শেদ।

ব্যাংকের কুমিল্লা জোন প্রধান মো. মাহবুব এ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা শাখা প্রধান মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো. মাহবুব উল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ দ্রুত এগিয়ে চলেছে। ব্যাংকিং খাতকে ডিজিটাল করার জন্য ইসলামী ব্যাংকের রয়েছে অগ্রনী ভূমিকা।

তিনি বলেন, সময়ের চাহিদা পূরণে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন নতুন প্রোডাক্ট ও সার্ভিস চালু করেছে ইসলামী ব্যাংক। তিনি ইসলামী ব্যাংকের ডিজিটাল প্রযুক্তি সমৃদ্ধ উন্নত ব্যাংকিং সেবা গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫৭:০০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০