ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

কোথাও কেউ নেই

  • আপডেট সময় : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • / 466
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি হাসিনা মরিয়ম

আজ বড় ভয়..
চারিদিকে নিস্তব্ধতা অক্টোপাসের মত ঝাপটে ধরেছে,
নিশুতি রাতের আকাশটায় অজস্র তারা মিটিমিটি করে জ্বলছে,
কোথাও কেউ নেই…
নিকষ কালো অন্ধকারে ঢেকে আছে চারিদিক,
কোথাও কোলাহল নেই প্রানের স্পন্দন নেই
নিস্তব্ধ জনপদ ধূ ধূ করছে..
রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে
একটা শিয়াল ডেকে উঠলো,
শিউরে উঠলাম আমি ভয়ে
জানিনা কতদিন নিজেকে বয়ে বেড়াবো,
সবাই চলে গেছে তবে আমি কেন বেঁচে আছি
কালের সাক্ষী হয়ে..
প্রতিটি জনপদ দখল করে আছে শিয়াল কুকুর সাপ আর হায়েনাদের দল..
কবে আমি তাদের পেটে চলে যাব কে জানে..
বিস্তির্ণ জনপদ কালের আবর্তে মহামারী করোনার কড়াল ছোবলে নিশ্চিহ্ন হয়ে গেছে,
প্রকৃতির বিষাক্ত ছোবলে পৃথিবীতে আর কোন জনপদ আছে কিনা জানিনা…
কিভাবে খুঁজব আমি ..
কেউতো এদিকে আসে না..
কি ছিল না এখানে-
বিকেলে পার্কে ছেলেমেয়েরা খেলা করতো
বড়রা হাঁটত আড্ডা দিত,
বাদামওয়ালা চা ওয়ালা ফুল ওয়ালা সবাই ছিল,
স্কুল-কলেজ-মসজিদ
আজ কোন আজান শোনা যায় না..
আচ্ছা-আশেপাশে গ্রামে কেউ বেঁচে থাকলে তো আজান হতো..
তবে কি-
কোথাও কেউ নেই….।।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোথাও কেউ নেই

আপডেট সময় : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০

কবি হাসিনা মরিয়ম

আজ বড় ভয়..
চারিদিকে নিস্তব্ধতা অক্টোপাসের মত ঝাপটে ধরেছে,
নিশুতি রাতের আকাশটায় অজস্র তারা মিটিমিটি করে জ্বলছে,
কোথাও কেউ নেই…
নিকষ কালো অন্ধকারে ঢেকে আছে চারিদিক,
কোথাও কোলাহল নেই প্রানের স্পন্দন নেই
নিস্তব্ধ জনপদ ধূ ধূ করছে..
রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে
একটা শিয়াল ডেকে উঠলো,
শিউরে উঠলাম আমি ভয়ে
জানিনা কতদিন নিজেকে বয়ে বেড়াবো,
সবাই চলে গেছে তবে আমি কেন বেঁচে আছি
কালের সাক্ষী হয়ে..
প্রতিটি জনপদ দখল করে আছে শিয়াল কুকুর সাপ আর হায়েনাদের দল..
কবে আমি তাদের পেটে চলে যাব কে জানে..
বিস্তির্ণ জনপদ কালের আবর্তে মহামারী করোনার কড়াল ছোবলে নিশ্চিহ্ন হয়ে গেছে,
প্রকৃতির বিষাক্ত ছোবলে পৃথিবীতে আর কোন জনপদ আছে কিনা জানিনা…
কিভাবে খুঁজব আমি ..
কেউতো এদিকে আসে না..
কি ছিল না এখানে-
বিকেলে পার্কে ছেলেমেয়েরা খেলা করতো
বড়রা হাঁটত আড্ডা দিত,
বাদামওয়ালা চা ওয়ালা ফুল ওয়ালা সবাই ছিল,
স্কুল-কলেজ-মসজিদ
আজ কোন আজান শোনা যায় না..
আচ্ছা-আশেপাশে গ্রামে কেউ বেঁচে থাকলে তো আজান হতো..
তবে কি-
কোথাও কেউ নেই….।।

বিডিসংবাদ/এএইচএস