ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

  • আপডেট সময় : ০৮:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলায় দেয়া চার্জশিট গ্রহণ করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ডিবি পুলিশের দেয়া চার্জশিট উপস্থাপন করলে আদালত গ্রহণ করে। একই সঙ্গে আগামী ২৭ আগস্ট আসামির উপস্থিতিতে চার্জ শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো: শায়রুল ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। গত ১৩ আগস্ট মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দেন। সেমতে বুধবার আদালত চার্জশিট গ্রহণ করে উপরোক্ত মর্মে চার্জ শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করে।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আপডেট সময় : ০৮:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০