ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

ব্রাজিলে দুর্বৃত্তদের গুলিতে প্রবাসী খুন

  • আপডেট সময় : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ল্যাটিন আমেরিকা, প্রতিনিধিঃ

ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে মৌলভীবাজারের
বড়লেখার মুত্তাকিন আহমদ রায়হান (২৩) নামের এক যুবক খুন হয়েছে। যা একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ।

গত শুক্রবার ১৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এই ঘটনা ঘটে। নিহত রায়হান বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রায়হানের মৃত্যুতে তার পরিবার সহ পূরো এলাকায় শোকের ছায়া নেমেছে।

পারিবার ও ব্রাজিল প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি টেক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় টেক্সি নিয়ে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

এদিকে রায়হানকে হত্যার দৃশ্য সে দেশের একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট ৪৩ সেকেন্ডর ওই ভিডিওতে দেখা যায়, রায়হান তার সাদা রঙের টেক্সি রাস্তার পাশে দাঁড় করান। এরপর ওই গাড়ি থেকে এক তরুণী নেমে আসেন। হঠাৎ তিন দুর্বৃত্ত ওই গাড়ির কাছে যায়। কিছুক্ষণ পর তারা গাড়িতে থাকা রায়হানকে গুলি করে দৌঁড়ে পালায়।

তবে ঠিক কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করতে পারে।

এ সময় খবর পেয়ে ব্রাজিলের স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে মর্গে পাঠিয়েছে। একই সাথে হত্যা রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে ব্রাজিল পুলিশ। এদিকে এই হত্যাকাণ্ডে ব্রাজিল প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

রায়হানরা ২ ভাই ও ৩ বোন, সে কয়েক বছর আগে ব্রাজিলে যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে দুর্বৃত্তদের গুলিতে প্রবাসী খুন

আপডেট সময় : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০