ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপের উদ্বোধন

  • আপডেট সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেস বিজ্ঞপ্তিঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ডিজিটাল প্লাটফর্ম ‘সেলফিন’ অ্যাপ ৩০ নভেম্বর ২০২০, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডাইরেক্টর ডাঃ তানভীর আহমেদ।

ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী ও মোঃ মোশাররফ হোসাইন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালউদ্দীন। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ অনুষ্ঠানে ভার্চুয়্যাল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন।

‘ব্যাংকিং অ্যান্ড বেয়ন্ড’ এই শ্লোগানের নতুন এই অ্যাপে ব্যাংকিংসহ অন্যান্য সকল আর্থিক সেবা রয়েছে। ইনস্ট্যান্ট ভিসা কার্ড, ব্রাঞ্চ ছাড়াই ই-কেওয়াইসি ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ইএফটি এবং এনপিএসবির মাধ্যমে অন্য ব্যাংকে/কার্ডে সরাসরি ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, রিকোয়েস্ট মানি, ই-কমার্স/মার্চেন্ট পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, টিকেটিং এবং ভিসা ডিরেক্ট এর মাধ্যমে রেমিট্যান্স গ্রহণসহ অন্যান্য ব্যাংকিং সেবা সেলফিনের মাধ্যমে পাওয়া যায়। এছাড়াও এই অ্যাপে ইসলামী ব্যাংকের যেকোন কার্ড, অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ‘এমক্যাশ’ যুক্ত করা, যেকোন ভিসা অথবা মাস্টার কার্ড থেকে ফান্ড ট্রান্সফার, কিউআর কোডের মাধ্যমে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ব্যালেন্স ইনকোয়ারি ও তাৎক্ষণিক কার্ড/অ্যাকাউন্ট স্টেটমেন্ট সুবিধা রয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রদান ও গ্রহণ, কার্ড ছাড়াই এটিএম থেকে ক্যাশ আউট, এমক্যাশ ট্রান্সফার, ক্যাশ বাই কোডের মাধ্যমে হিসাববিহীন ব্যক্তিকে টাকা পাঠানো যায় ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে। যে কোনও বাংলাদেশী নাগরিক জাতীয় পরিচয় পত্র দিয়ে স্মার্ট ফোনের মাধ্যমে তাৎক্ষণিক সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি বলেন, ফাইন্যান্সিয়াল টেকনোলজির ব্যবহার ও ডিজিটাল ব্যাংকিং সেবায় ইসলামী ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। আধুনিক ব্যাংকিং সেবা প্রদান ও প্রযুক্তিসমৃদ্ধ সেবায় উৎকর্ষ সাধনের ফলেই ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে স্বীকৃতি অর্জন করে চলেছে। তিনি বলেন, করোনা মহামারীর এই সময়ে আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইসলামী ব্যাংক বর্তমানে ৩৬৬টি শাখা, ১৪৬টি উপশাখা, ১৮৭৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ১৫০০-এর বেশি নিজস্ব ও প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপের উদ্বোধন

আপডেট সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০