ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে ‘মূর্তি’ অপসারণে আবেদন

  • আপডেট সময় : ০২:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিমকোর্ট প্রাঙ্গন ও জাতীয় ঈদগাহ ময়দানের পাশ থেকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণের জন্য আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ  আবেদন করা হয়।

আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ শরিয়তপুরী এবং বিশ্ববার্তা ডটকমের সম্পাদক মুহম্মদ আরিফুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান। সুপ্রিম কোর্টে সম্প্রতি ন্যায় বিচারের প্রতীক হিসেবে গ্রিক দেবীর মূর্তি স্থাপনে এ দেশের জনগণ বিস্মিত হয়েছে।

এই মূর্তি স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থী উল্লেখ করে বলা হয়, ১৯৪৮ ইং সালে এই কোর্ট স্থাপিত হয়। ন্যায় বিচারের প্রতীক হিসেবে ছিল ‘দাঁড়িপাল্লা’। বিগত ৬৮ বছর ধরে কেউ এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। হঠাৎ করে দাঁড়িপাল্লার জায়গায় গ্রিক দেবীর মূর্তি স্থাপন বোধগম্য নয়।

মূর্তি অপসারণে আহ্বান জানিয়ে আবেদনে বলা হয়, সুপ্রিমকোর্টের পাশে জাতীয় ঈদগাহ ময়দান। সালাতে সালাম ফেরানোর সময় চোখে পড়ে গ্রিক দেবীর মূর্তি, যা একত্ববাদের সঙ্গে সাংঘর্ষিক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে ‘মূর্তি’ অপসারণে আবেদন

আপডেট সময় : ০২:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭