ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইসলামী ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন শুরু

  • আপডেট সময় : ০৬:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সম্পদের উৎকর্ষ, প্রযুক্তির সাথে বন্ধুত্ব, ইসলামী ব্যাংক সর্বত্র’- এই স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেড় মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। ১ মার্চ ২০২১, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া স্বাগত বক্তব্য দেন এবং মোঃ মোশাররফ হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, এ.এ.এম. হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এস.এম. রবিউল হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান ও শাখাপ্রধানগণসহ সহস্রাধিক কর্মকর্তা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবিরাম অবদান রেখে যাচ্ছে ইসলামী ব্যাংক। ১ লক্ষ ২১ হাজার কোটি টাকা আমানতসহ সকল সূচকে ইসলামী ব্যাংক দেশের শীর্ষ ব্যাংক। তিনি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি উন্নতকরণ ও ডিজিটাল সার্ভিসসমূহের ব্যাপক প্রসারে কাজ করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন শুরু

আপডেট সময় : ০৬:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১