সংবাদ শিরোনাম ::
বিডিসংবাদের নির্বাহী সম্পাদক সপরিবারে করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ১১:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / 291
বিডিসংবাদ প্রতিবেদক
বিডিসংবাদ ডট কম অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন সপরিবারে গত ৩১ মার্চ করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি একজন ফ্রান্স প্রবাসী। বর্তমানে তিনি সপরিবারে ফ্রান্সের নগরী প্যারিসে বসবাস করছেন। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রীসহ তাঁর দুই ছেলে-মেয়ে।
মোহাম্মদ মুনির হোসেন ফ্রান্সে বিডিসংবাদে দায়িত্বরত থাকার পাশাপাশি একটি ব্যবসায়ে জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশের অন্যতম জেলা নড়াইলের একজন বাসিন্দা। তাঁর পিতা ছিলেন নড়াইলের কালিয়া থানার অন্যতম বীর মুক্তিযোদ্ধা মৃত মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি তাঁর নিজের এবং পরিবারের সকলের করোনা থেকে মুক্তি লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন । এছাড়া তাঁর সুস্থতা কামনায় বিডিসংবাদের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




















