ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

ইসলামী ব্যাংকের প্রিপেইড কার্ডে স্মার্টফোন অফার

  • আপডেট সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / 214
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রয়েছে ভিসা-ব্রান্ডযুক্ত ডুয়্যাল কারেন্সি প্রিপেইড কার্ড। প্লাস্টিক ও ভার্চুয়াল (সেলফিন) দুই ফরম্যাটের এ কার্ড ব্যাংকে অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যায়। এ কার্ড দিয়ে টাকা ও বিদেশী মুদ্রায় লেনদেন করা যায়, দেশী-বিদেশী যেকোন ই-কমার্স সাইটে পেমেন্ট দেয়া যায়। বিশ্বের যেকোন দেশ থেকে ভিসা ডিরেক্ট সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিক রেমিট্যান্স ও ফ্রিল্যান্সিংয়ের পেমেন্ট গ্রহণ করা যায়। এখন ইসলামী ব্যাংকের ডুয়্যাল কারেন্সি প্রিপেইড কার্ডে বিদেশী মুদ্রায় সর্বোচ্চ লেনদেনকারীরা পাবেন স্মার্টফোন। আর ডুয়্যাল কারেন্সি বা বিদ্যমান সেলফিন প্রিপেইড কার্ডে বিদেশ থেকে রেমিট্যান্স বা পেমেন্ট জমা হলে পাওয়া যাবে ১% ক্যাশব্যাক। এ অফার ৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত চলবে।

ইসলামী ব্যাংকের ডুয়্যাল কারেন্সি প্লাস্টিক প্রিপেইড কার্ড যেকোন শাখা/উপশাখা থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করা যাবে। আর সেলফিন ব্যবহারকারীরা তাদের অ্যাপ থেকে রিকোয়েস্ট পাঠিয়ে একটি অতিরিক্ত ডুয়্যাল কারেন্সি কার্ড নম্বর (ভার্চুয়াল কার্ড) নিতে পারবেন। তবে ডুয়্যাল কারেন্সি লেনদেনের জন্য শাখার মাধ্যমে পাসপোর্ট এনডর্সমেন্ট করিয়ে নিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বিদেশী মুদ্রা ব্যবহারের সীমা- প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ ডলার ও বছরে ১২ হাজার ডলার প্রযোজ্য।

প্রিপেইড কার্ড ছাড়াও ইসলামী ব্যাংকের রয়েছে ভিসা ও মাস্টারকার্ড ব্রান্ডের খিদমাহ (ক্রেডিট) ও ডেবিট কার্ড। এসব কার্ড ব্যবহারকারীদের জন্য বিভিন্ন হসপিটাল সার্ভিস, ইলেকট্রনিকস পণ্য, পোশাক, হোটেল-রেস্টুরেন্ট, টুরিস্ট সার্ভিস ও এয়ার টিকেটের বিল পরিশোধে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ০% ইএমআই সুবিধা।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের প্রিপেইড কার্ডে স্মার্টফোন অফার

আপডেট সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১