ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ইউসিবি পাবলিক পার্লামেন্ট ’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

  • আপডেট সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • / 208

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেও এর কাছ থেকে ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট ’বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব দলের সদস্য জুবায়ের আহসান, শাহনিম সাইফ রহমান এবং অমিত সাহা ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট ’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব । বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ উদ্যোগে আয়োজিত বিতর্কটি গত ২৬ নভেম্বর ২০২১ অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল “মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ”। ছায়া সংসদে সরকারি দল হয়ে বিতর্কে অংশ নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশ নেয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরীর কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বিজয়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হয়ে এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জুবায়ের আহসান ( প্রথম বক্তা/ প্রধানমন্ত্রী), শাহনিম সাইফ রহমান (দ্বিতীয় বক্তা/ সরকার দলীয় মন্ত্রী) এবং অমিত সাহা (তৃতীয় বক্তা/ সরকার দলীয় সংসদ সদস্য ) । এছাড়াও পোডিয়ামে কেইস মেকিং এ সাহায্য করেছেন হৃদয় পাল এবং শাকিল রহমান। বিতর্ক দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব এর মডারেটর এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম, ক্লাব প্রেসিডেন্ট অমিত সাহা এবং ভাইস প্রেসিডেন্ট এস এম রিমেল।

নিউজটি শেয়ার করুন

ইউসিবি পাবলিক পার্লামেন্ট ’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আপডেট সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১