ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাসূল সা:-এর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন ব্রাজিল বিমান বাহিনীর এই কর্মকর্তা

  • আপডেট সময় : ১১:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • / 394
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জন লুক ডি কিয়ারা। ব্রাজিলের বিমান বাহিনীর কর্মকর্তা। ছিলেন একজন ক্যাথলিক খ্রিস্টান। রাসূল সা:-এর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। শুধু তাই নয়; এখন সবাইকে শ্বাশত এ শান্তির ধর্মে প্রবেশের আহ্বানও জানান তিনি।

নিজের ইসলাম গ্রহণের ব্যাপারে জন লুক ডি জানান, তিনি ব্রাজিলের সর্ববৃহৎ শহর সাও পাওলোতে থাকতেন। এ সময় রাসূল সা:-এর সাদাসিধে জীবন ও অনন্য ব্যক্তিত্ব তাকে দারুণভাবে আকৃষ্ট করে। মানুষের সাথে রাসূল সা:-এর ওঠাবসা, তাঁর শিক্ষা ও উত্তম চরিত্রে তিনি মুগ্ধ হন। তারপর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন জন লুক।

জন লুক ডি কিয়ারা আরো জানান, অনুরূপভাবে আল্লাহর বাণী পবিত্র কুরআনুল কারিমও তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলে। তিনি মনে করেন-প্রতিটি মানুষের জন্যই তাতে উপদেশ রয়েছে।

তিনি বলেন, কুরআনের মধ্যে আদর্শিক সুখী জীবনের সন্ধান পেয়েছি। আমি এখনো অনুভব করি- যেদিন আমি কালিমায়ে শাহাদাত পাঠ করেছিলাম, সেই দিনটি আমার কাছে মনে হয়েছিল-আমি হয়তো মাত্রই জন্মগ্রহণ করলাম। সূত্র : মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

রাসূল সা:-এর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন ব্রাজিল বিমান বাহিনীর এই কর্মকর্তা

আপডেট সময় : ১১:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২