ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সাঁওতাল পল্লিতে আগুন : এসপিসহ পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ

  • আপডেট সময় : ১০:১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 330
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় সাঁওতাল পল্লিতে আগুন দেওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের তালিকা দাখিল না করায় জেলার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত তা তদন্তের জন্য গাইবান্ধার চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর জুডিশিয়াল মেজিস্ট্রেট আগুন দেওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের তালিকা চেয়েছিল। কিন্তু পুলিশ সুপার তালিকা না দিয়ে প্রকারান্তরে হাইকোর্টের আদেশ অমান্য করেছেন। এ জন্য তাকে অবিলম্বে প্রত্যাহার করতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিপিকে নির্দেশ দেওয়া গেল।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। একইসঙ্গে গোবিন্দগঞ্জের চানগাড়ি এলাকায় গত ৬ নভেম্বর যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন তাদেরকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য জড়িত মর্মে হাইকোর্টে রিপোর্ট দাখিল করে বিচারিক তদন্ত কমিটি। আজ ওই রিপোর্টের ওপর রিটকারীর পক্ষে আইনজীবী এএম আমিন উদ্দিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাঁওতাল পল্লিতে আগুন : এসপিসহ পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ

আপডেট সময় : ১০:১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭