ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাজিলে সহিংসতায় শতাধিক নিহত

  • আপডেট সময় : ০৮:৪৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 370
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলে গত ছয় দিনের সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। দেশটির এসপিরিতো সানতো অঙ্গরাজ্যে পুলিশ ধর্মঘটের কারণে অপরাধীদের মধ্যে এসব সহিংসতার ঘটনা ঘটেছে।

বিক্ষোভের কারণে স্কুল, গণপরিবহন এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে গত সপ্তাহে কর্মবিরতি শুরু করে শত শত পুলিশ।

সর্বশেষ তাজা সব খবরের আপডেট পেতে বিডিসংবাদ ফেসবুক ফ্যান_পেজ এ  লাইক দিয়ে এক্টিভ থাকুন…ক্লিক করুন  

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে ১ হাজার ২০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে সেখানে ফেডারেল পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল। অপরদিকে, ধর্মঘটে যাওয়া রাজ্য পুলিশ সদস্যদের পক্ষে আন্দোলনরত তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেতন শতভাগ না বাড়ালে পুলিশ সদস্যরা কাজে ফিরে যাবে না।

বেশির ভাগ সহিংসতার ঘটনা ঘটেছে এসপিরিতো সানতো অঙ্গরাজ্যেল রাজধানী ভিটোরিয়ায়। পুলিশ ইউনিয়নের মুখপাত্র গুসতাভো তেনোরিও বলেছেন, যেহেতু সহিংসতা এখনো চলছে তাই এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে আমরা কিছু জানাতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে যারা সহিংসতায় নিহত হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই মাদক পাচার বা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

গত কয়েক বছর ধরে অর্থনৈতিক মন্দার কারণে সরকারি বিভাগগুলোর সংকট চলছে। দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ চলছে। পুলিশ এবং সরকারি কর্মকর্তাদের ন্যায্য বেতন পরিশোধ করতে পারছে না কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে সহিংসতায় শতাধিক নিহত

আপডেট সময় : ০৮:৪৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭