ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

করাচি সাহিত্য উৎসবে চিত্রনায়িকা শবনম

  • আপডেট সময় : ০২:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 573
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আহমেদ তেপান্তর: প্রথমবারের মত উপমহাদেশের কিংবদন্তী অভিনেত্রী শবনম করাচি সাহিত্য উৎসবে যোগ দিতে পাকিস্তানে গিয়েছেন। তিনি সেখানে গত বৃহস্পতিবার বিকালে করাচি বিমান বন্দরে পৌঁছান। বিমানবন্দরে উৎসব কমিটির পক্ষ থেকে উষ্ণ অভ্যার্থণা জানানো হয়। এ সময় বিপুল সংখ্যক শবনমভক্ত বিমানবন্দরে প্রিয় এই নায়িকাকে এক নজর দেখার জন্য ভীড় করেন।

উৎসব কমিটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানভিত্তিক দ্য নেশন জানায়, শনিবার দেশটির অপর বিখ্যাত অভিনেত্রী বুশরা আনসারীর উপস্থাপনায় ‘ফুল আউর শবনম’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। দ্বিতীয়দিন (রোববার) দুপুরে ‘সীমানাজুড়ে সিনেমা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে শবনম যোগ দেবেন। অনুষ্ঠানে শবনের সঙ্গে খ্যাতিমান চিত্রনায়ক শবনম বেগ, প্রিয়াঙ্কা ঝা, মুস্তফা কোরেশি এবং আসিফ রেজা মীরের মত তারকারা অংশ নেবেন।

করাচি সাহিত্য উৎসবটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ২০১০ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়।

ছবি: সংগৃহীত।

এদিকে ২০১২ সালের এই প্রথম স্বামী বিখ্যাত সরকার রবিন ঘোষকে ছাড়া তিনি পূর্বের কর্মস্থল করাচি গেলেন। গত বছর ১৩ ফেব্রুয়ারি উপমহাদেশের বিখ্যাত এই সুরকার না ফেরার দেশে চলে যান।

উল্লেখ্য, চার দশকে উর্দু ভাষায় ১৮০টি চলচ্চিত্রের অভিনয় করে পাকিস্তানের রেকর্ড সংখ্যক ১১বার নিগার পুরস্কারের পাশাপাশি তিনবার পাকিস্তানের জাতীয় পুরস্কার লাভ করেন। পরবর্তীতে ১৯৮৪ সালে জন্মভূমি বাংলাদেশে ফেরেন। কাজী হায়াতের পরিচালনায় ও ঢাকা প্রোডাকশনের ব্যানারে তিনি ১৯৯৯ সালে সর্বশেষ আম্মাজান চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শবনম।

শবনম তার দীর্ঘ বর্ণাঢ্যময় অভিনয় জীবনে রহমান, মুস্তফা, খলিল, নাদিক বেগ, ওয়াদি মুরাদ এবং মোহাম্মদ আলীর মত প্রভাবশালী চিত্রনায়কদের সঙ্গে জুটি গড়েছেন। তবে তাদের মধ্যে নাদিম-শবনম জুটি ছিল সর্বাধিক জনপ্রিয়। শবনম তার অভিনয় জীবনে পারভেজ মালিকের পরিচালনায় সর্বাধিক চারবার সম্মানজনক নিগার পুরস্কার অর্জন করেন।

চিত্রনায়িকা শবনম ব্যক্তিগত জীবনে রনী ঘোষ নামে এক ছেলের জননী।

সর্বশেষ তাজা সব খবরের আপডেট পেতে বিডিসংবাদ ফেসবুক ফ্যান_পেজ এ  লাইক দিয়ে এক্টিভ থাকুন…ক্লিক করুন  

নিউজটি শেয়ার করুন

করাচি সাহিত্য উৎসবে চিত্রনায়িকা শবনম

আপডেট সময় : ০২:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭