ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ড্যাফোডিল পলিটেকনিকের ইন্টার্নশিপ ফেস্ট ২০২২ আয়োজন

  • আপডেট সময় : ০৪:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / 290

ড্যাফোডিল পলিটেকনিকের উদ্যোগে ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের একাত্তর মিলনায়তনে ফিতা কেটে ইন্টার্নশিপ ফেস্ট ২০২২ এর উদ্বোধন করছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব ড. ওমর ফারুক। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন এর সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাড্যাফোডিল পলিটেকনিকের উদ্যোগে ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের একাত্তর মিলনায়তনে ফিতা কেটে ইন্টার্নশিপ ফেস্ট ২০২২ এর উদ্বোধন করছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব ড. ওমর ফারুক। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন এর সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নূরুজ্জামান।ম্মদ নূরুজ্জামান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

আজ ১৬ অক্টোবর ২০২২ ড্যাফোডিল পলিটেকনিকের উদ্যোগে ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের একাত্তর মিলনায়তনে ইন্টার্নশিপ ফেস্ট ২০২২ আয়োজন করা হয়। মূলত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৮ম সেমিস্টারের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট নিশ্চিত করতে এই মেলার আয়োজন। দেশের স্বনামধন্য মোট ৪০টি কোম্পানি ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ নিয়ে আসে এ ইন্টার্নশিপ ফেস্টে। মোট ৫০০ জন শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউর মাধ্যমে ইন্টার্নশিপ ও চাকরি নিশ্চিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব ড. ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন (এফবিএইচআরও) এর সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নূরুজ্জামান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “দেশে সার্টিফিকেটদ্বারী মানুষের তুলনায় যোগ্য বা স্কিলদ্বারী চাকুরীজীবির অনেক অভাব, এমনকি অনেক নামিদামী প্রতিষ্ঠানে মাস্টার্স পাশ মানুষ পিয়নের কাজ করতে দেখা গেছে কারন তার পড়াশুনায় থিওরেটিকাল শিক্ষাই ছিল, সেটা যে প্র্যাকটিকালী অর্জন করতে হবে সেটার প্রতি অনেক শিক্ষার্থীর নজর নেই বিধায় সে কর্মক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে, তার ভ্যালু তৈরীতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরো বলেন, দুনিয়াটা এখন হাতের মুঠোয়। এখন মানুষ চাইলে যেকোন জ্ঞান আহরন করতে পারে.। কোন বিষয় জানতে এখন অনেক ক্ষেত্রে শিক্ষকের প্রয়োজন হয় না। তাই সেই এখন বুদ্ধিমান যে এইসব মাধ্যম কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সার্টিফিকেটের তুলনায় এখন নিজের যোগ্যতা আর অভিজ্ঞটা মুখ্য,সার্টিফিকেট কিছু নয়।

দিন ব্যাপী ইন্টারভিউ সেশনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রি একাডেমিয়া আলোচনা, ক্যারিয়ার কাউন্সেলিং সহ কুইজে অংশগ্রহনের সুযোগ রাখা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল পলিটেকনিকের ইন্টার্নশিপ ফেস্ট ২০২২ আয়োজন

আপডেট সময় : ০৪:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২