ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

প্যারিসে শেখ রাসেল দিবস পালিত

  • আপডেট সময় : ০৮:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্স ব্যুরোঃ

বাংলাদেশ দূতাবাস প্যারিসে ‘শেখ রাসেল নির্মলতার প্রতিক, দূরন্ত প্রানবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬ অক্টোবর,২০২২ রবিবার দূতাবাসের প্রথম সচিব মোঃ ওয়ালিদ বিন কাশেম এর পরিচালনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ সন্তান শহিদ শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস- ২০২২।

এ উপলক্ষে দূতাবাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, শেখ রাসেল-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ও তার সহধর্মিণী দূতাবাস পরিবারসহ প্রবাসী ও ASCIBF- ফ্রেঞ্চ বাংলা স্কুলের শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে কেক কাটেন।

এ সময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মুজিব, ফ্রান্স আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব এম.এ. কাশেম সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামিরুল ইসলাম মিয়া জামিলের সহধর্মীনি ফ্রেঞ্চ বাংলা স্কুলের পরিচালক ফাতেমা খাতুন, ফ্রেঞ্চ বাংলা স্কুলের শিক্ষিকা সুমা দাস, সহ-সভাপতি বলরাম রাজ এবং অজয় দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন ফ্রান্সে বসবাসকারী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, ফ্রেঞ্চ বাংলা স্কুলের অভিভাবক এবং আঞ্চলিক সংগঠনের নেতা, নতুন প্রজন্মের শিশু-কিশোর এবং দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ রাসেলসহ তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বমানবতার মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের সভাপতি মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

প্যারিসে শেখ রাসেল দিবস পালিত

আপডেট সময় : ০৮:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২