ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

এই প্রজন্ম গড়বে দক্ষ জনশক্তির দেশঃ শুরু হচ্ছে ‘ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ- ২০২২’

  • আপডেট সময় : ০৫:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / 185

ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের (ডিইএন) আয়োজনে ‘ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ-২০২২’ উপলক্ষ্যে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ৭১ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ উন্নত বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের জনশক্তিকে ‘দক্ষ জনশক্তি’ হিসেবে রুপান্তর প্রয়োজন। তাই প্রথমবারের মতো ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক (ডিইএন) আয়োজন করছে ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ-২০২২।

দেশের তরুণ সমাজকে দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৬-৩১ শে ডিসেম্বর দেশব্যাপি ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ২৯টি প্রতিষ্ঠানের সমন্বয়ে সপ্তাহব্যাপি এই আয়োজন করা হচ্ছে। বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মশালা, আলোচনা সভা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার লক্ষ্যে ঢাকা, চাঁদপুর ও চট্টগ্রামে অবস্থিত ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক ভবনে একই সাথে প্রথমবারের মতো এই আয়োজনের মোড়ক উন্মোচন হতে যাচ্ছে ২৬শে ডিসেম্বর এবং চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের চাহিদার ভিত্তিতে আমাদের তরুণদের দক্ষতা বৃদ্ধির যাবতীয় পরিকল্পনাকে মাথায় রেখে, সর্বোপরি সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে আয়োজন করা হয়েছে এই ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ ২০২২। আজ (২৪ ডিসেম্বর) ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে ১৮ থেকে ২৫ বছর বয়সী ৩০ লক্ষ তরুণ ও যুবকের মধ্যে প্রায় ৩ লক্ষ প্রতিবছর উচ্চশিক্ষা গ্রহণ করে। বাকিদের ভবিষ্যত বা ক্যারিয়ার একটি বড় প্রশ্ন হিসেবে থেকে যায়। এই তরুণ জনগোষ্ঠীর রয়েছে দারুণ প্রাণশক্তি, অনেক স্বপ্ন ও আকাঙ্খা এবং অমিত সম্ভাবনা। তাদের প্রয়োজন শুধু একটি সুযোগ এবং সেই সুযোগকে কাজে লাগোনোর জন্য প্রয়োজনীয় দক্ষতা। যদি জাতি তাদের সেই সুযোগ প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে ফলাফল হতাশাজনক এবং ধ্বংসাত্মক হতে পারে।
তাই দক্ষতা উন্নয়ন কর্মসূচী বাংলাদেশের এই অপার সম্ভাবনাময় তরুণদের সামাজিক ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সাহায্য করে। এছাড়া যে একাংশ প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাপ্ত, কিন্তু একই ভাবে শুধুমাত্র দক্ষতার অভাবে কর্মক্ষেত্রে নিজেদের তুলে ধরতে হিমশিম খায়, তাদেরকেও এই কর্মসূচির আওতায় দক্ষ করে তুলতে পারলে রাষ্ট্রীয়ভাবে আমাদের অর্থনৈতিক অগ্রগতি অনেকদূর এগিয়ে নেয়া সম্ভব। বিশেষ করে সামাজিকক্ষেত্রে এই কর্মদক্ষ প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এ সমস্ত ক্ষেত্রকে চিন্তা করেই ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক দেশব্যাপি একই সাথে তাদের এই কর্মসূচি আয়োজন করেছে। আয়োজনে বিভিন্ন মেয়াদী কর্মশালা, শর্ট কোর্স, ক্যারিয়ার সেশন, রাউন্ড টেবিল আলোচনা সভাসহ বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে এই প্রজন্ম তাদের কর্মক্ষেত্রে নিজেদের মেলে ধরবে এমনটাই প্রত্যাশা করছে আয়োজকরা। তাছাড়া ২৯টি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের স্কলারশিপ প্রোগামসহ নানান সুবিধাদিও থাকছে অংশগ্রহণকারীদের জন্য।

নিউজটি শেয়ার করুন

এই প্রজন্ম গড়বে দক্ষ জনশক্তির দেশঃ শুরু হচ্ছে ‘ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ- ২০২২’

আপডেট সময় : ০৫:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২