ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
- আপডেট সময় : ১২:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / 190
কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একুশতম প্রতিষ্ঠা দিবস ২৪ জানুয়ারি ২০২৩ বিশ্ববিদ্যালয়ের একাডেমি প্রাঙ্গনে উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস মাহাবুব-উল হক মজুমদারসহ বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান গণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ সবুর খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি ও অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা, সমর্থন, আকুণ্ঠ ভালবাসা ও অবদানের ফলেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে। তিনি আগামীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এক নম্বর অবস্থানে দেখার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, এ লক্ষ্য অর্জনে গুনগত শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
উল্লেখ্য, ২০০২ সালের ২৪ জানুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর অধীনে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কার্যক্রম শুরু করে স্বল্প সময়ের মধ্যে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছে।




















