ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

জেএমআই’র মাধ্যমে ব্রাজিল থেকে ১২,৫০০ টন চিনি কিনবে সরকার

  • আপডেট সময় : ০১:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ বাংলাদেশি প্রতিষ্ঠান জেএমআই এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির মাধ্যমে ব্রাজিল থেকে ১২ হাজার ৫০০ টন চিনি কিনবে সরকার।

এতে খরচ পড়বে ৬৫ কোটি ৯৮ লাখ টাকা।

আমদানিকৃত চিনি ভর্তুকি মূল্যে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জেএমআই ওপেন টেন্ডার পদ্ধতিতে আমদানির চুক্তি পেয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়।

এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন দেশে চিনির দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

টিসিবির তথ্যে দেখা গেছে, চিনির দাম এক মাস আগে কেজিপ্রতি ৯০-৯৫ টাকা থেকে ২২ শতাংশ বেড়ে প্রতি কেজি ১১০-১১৫ টাকা হয়।

চিনির দাম গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহমুদ খান গণমাধ্যমকে ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে ব্রিফ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেএমআই’র মাধ্যমে ব্রাজিল থেকে ১২,৫০০ টন চিনি কিনবে সরকার

আপডেট সময় : ০১:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২