ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

সানির পরিকল্পনায় ‘ক্যান্সার’ সচেতনতায় গান গাইলেন ১২ কণ্ঠশিল্পী

  • আপডেট সময় : ০৪:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্কঃ ক্যান্সার সচেতনতায় গান গাইলেন হালের ১২ জন কণ্ঠশিল্পী। সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদ’র পরিকল্পনা ও উদ্যোগে ‘ক্যান্সার’ শিরোনামের গানটির কথা লিখেছেন- গীতিকবি নীহার আহমেদ। সুর করেছেন- সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান।

মিউজিক করেছেন- সঙ্গীতপরিচালক ও কণ্ঠশিল্পী রিয়েল আশিক। ১২ জন কণ্ঠশিল্পীর মধ্যে রয়েছেন- প্রমিত কুমার, মুন, সানিয়া রমা, পূর্ণ মিলন, সানি আজাদ, রিয়েল আশিক, রাইসা খান, ফারদিন খান, রুমি খান, ইবনে সালমা, নাদিরা মুক্তা এবং আতিক ইসলাম।

গানটির ভিডিও পরিচালনায় থাকছেন- ওয়াহিদ বিন চৌধুরী। এ প্রসঙ্গে সানি আজাদ বলেন, দেশে ক্যান্সার রোগির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমার বড় বোন কোলন ক্যান্সারে মারা গেছে সম্প্রতি। তার মৃত্যুর পর আমি বুঝতে পারি ক্যান্সার কতটা ঘাতকব্যাধী ও ভয়াবহ ব্যাপার। এই রোগ শুধু ব্যক্তিকে নয়; আক্রান্ত ব্যক্তির পরিবারকেও মানসিক এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেয়। আসলে, এই রোগ যে পরিবারে হয়; সে পরিবারের মানুষজনই শুধু ক্যান্সারকে উপলদ্ধি করতে পারে। তাই মানুষকে কিছুটা হলেও সচেতন করার উদ্দেশ্যে এই পরিকল্পনাটা মাথায় আসে এবং আমরা একসাথে সবাই গানে গানে ক্যান্সার সচেতনতায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

অচিরইে গানটি একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘সানি আজাদ বিডি’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সানির পরিকল্পনায় ‘ক্যান্সার’ সচেতনতায় গান গাইলেন ১২ কণ্ঠশিল্পী

আপডেট সময় : ০৪:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩