ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : ভোটগ্রহণ বন্ধ, বিএনপিপন্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

  • আপডেট সময় : ০৩:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের আইনজীবীদের ব্যাপক হট্টগোলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি সমর্থক আইনজীবীদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয় বলে অভিযোগ উঠেছে।

উপ-কমিটির সদস্য এ এস এম মোক্তার কবির খান বলেন, হট্টগোলের কারণে এখনো ভোটগ্রহণ শুরু হয় নাই।

তিনি জানান, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি সমর্থক আইনজীবীদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। এ সময় বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ও পুলিশ মারধর করেছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে নির্বাচনের নিউজ কাভার করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। তারা হলেন এটিএন নিউজের জাবেদ আখতার, ইন্ডিপেন্ডেন্ট টিভির জান্নাতুল ফেরদৌস তানভী, আজকের পত্রিকার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের ফজলুল হক মৃধা, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত সাংবাদিক জাবেদ আখতার বলেন, তারা সাংবাদিক পরিচয় দেয়ার পরও পুলিশ তাদের মারধর করেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপ্রিম কোর্ট বার নির্বাচন : ভোটগ্রহণ বন্ধ, বিএনপিপন্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

আপডেট সময় : ০৩:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩