ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীর যাবজ্জীবন

  • আপডেট সময় : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর শনির আখড়া এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় রাশিদা বেগম ও মোসা: মোসুমী আক্তার নামে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরো এক বছর করে কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে আসামি মৌসুমীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়। অপর আসামি রাশিদা বেগম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ আগস্ট বিকেলে ডিবি পুলিশ রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রাশিদা বেগম ও মোসা: মোসুমী আক্তারকে আটক করে। ওইদিনই তিনজনকে আসামি করে মামলা করেন পল্লবী জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মো: মুরাদুজ্জামান।

মামলাটি তদন্ত করে ওই বছরের ১২ অক্টোবর রাশিদা বেগম ও মৌসুমী আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের আরেক সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নোমান হোসেন। অপর আসামি মামুন আহম্মেদেরর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়।

এরপর গত বছরের ১২ অক্টোবর রাশিদা বেগম ও মৌসুমী আক্তারের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

বিচার চলাকালে ১৩ জনের মধ্যে ৮ জন আদালতে সাক্ষ্য দেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীর যাবজ্জীবন

আপডেট সময় : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩