ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হাইকোর্ট বেঞ্চে বকশিশ দেয়া-নেয়া নিষেধ

  • আপডেট সময় : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, গাড়ির চালক ও গানম্যান কোনো প্রকার বকশিশ বা টিপস নিলে দুর্নীতির অভিযোগে বিধি অনুসারে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন হাইকোর্টের একটি বেঞ্চ থেকে।

এ বিষয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বেঞ্চ অফিসার মো: সেফাত উল্লাহ একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। ৭ মে দেয়া বিজ্ঞপ্তিটি এজলাস কক্ষের বাইরে টানিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যতালিকায় মামলা ওঠার আগে বা পরে, মামলার রায়, জামিন আদেশ বা অন্য যেকোনো আদেশ হওয়ার আগে বা পরে বা অন্য যেকোনো সময় এই কোর্টের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, কোর্টের জমাদার, কোর্ট বা চেম্বারের এমএলএসএস, বিচারপতির ড্রাইভার এবং গানম্যানসহ এই কোর্টের সাথে সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তা-কর্মচারী বকশিশ বা টিপ্স নেয়ার নামে কোনো প্রকার অর্থ, উপহারসামগ্রী, গাড়ি সেবা বা অন্য কোনো নামে কোনো ধরনের সুবিধা গ্রহণ বা নেয়া দুর্নীতি বলে গণ্য হবে।

এই কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীকে এ ধরনের দুর্নীতির সাথে জড়িত পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনজীবী, আইনজীবী সহকারী এবং এই কোর্টের সাথে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হলো।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাইকোর্ট বেঞ্চে বকশিশ দেয়া-নেয়া নিষেধ

আপডেট সময় : ০৫:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩