ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

  • আপডেট সময় : ১১:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / 203
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এমন বক্তব্যকে আদালত অবমাননা উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় আদালত অবমাননামূলক বক্তব্য দেয়ার অভিযোগে মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (৪ ‍জুন) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট শাহ আহমদ বাদল এ মামলা করেন। সরকার সমর্থকদের একতরফা ভোটের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সদস্যদের তলবী সভা থেকে গঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আহমদ বাদল।

গত ২১ মে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভায় মেয়র তাপস তার বক্তব্যের এক পর্যায়ে বলেন- ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’।

এই বক্তব্য গত ২৩ মে এক দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। তাপসকে উদ্ধৃত করে সেখানে বলা হয়- ‘মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেয়ার সেটিও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মশিউজ্জামানকে (বারের গত নির্বাচনের সাব-কমিটির প্রধান) আমরা মনে করতাম- ওরে বাবা, কী জানি ফেরেস্তা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যেসব সুশীল আমাদের বুদ্ধি দিতে যাবেন, সেসব সুশীলকে আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব।’

গত ২৪ মে মেয়র তাপসের এই বক্তব্য আপিল বিভাগের নজরে আনেন সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীর উল ইসলাম। এ সময় তার সাথে বিএনিপন্থী সব শীর্ষ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

তিনি আদালতে বলেন, ‘মেয়র তাপস বলেছেন, মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মশিউজ্জামানকে (বারের গত নির্বাচনের সাব-কমিটির প্রধান) আমরা মনে করতাম, ওরে বাবা, কী জানি ফেরেশতা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেবো।’

ব্যারিস্টার আমীর বলেন, ‘আমরা সংক্ষুব্ধ। এই বক্তব্যে সিনিয়র আইনজীবীদের হেয় করা হয়েছে।’

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ বিষয়ে বলেন, ‘পত্রিকায় আসা সংবাদটি ভালোভাবে পড়ে সিদ্ধান্ত জানানো হবে।’

আইনজীবী শাহ আহমদ বাদল বলেন, ‘আপিল বিভাগ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় আমরা তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছি।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

আপডেট সময় : ১১:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩