ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জাপানি মায়ের জিম্মায় থাকবে ২ শিশু

  • আপডেট সময় : ০২:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের কাছে রাখতে বাংলাদেশী বাবার করা আপিল খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে পারিবারিক আদালতের রায় বহাল থাকল। অর্থাৎ ওই দুই শিশু মায়ের কাছেই থাকবে।

ঢাকার পারিবারিক আপিল আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত এ আদেশ দেন।

রোববার জাপানি মায়ের আইনজীবী শিশির মনির ও বাবা ইমরান শরীফের আইনজীবী নাসিমা আক্তার লাভলী এ তথ্য নিশ্চিত করেন।

তবে এ আদেশে সংক্ষুদ্ধ বাবা ইমরানের শরীফের আইনজীবী নাসিমা আক্তার জানান, গত ১১ জুলাই এ মামলার তারিখ ধার্য ছিল। আমরা এ আদালতে ন্যায়বিচার পাব না জানিয়ে উচ্চ আদালতে আপিল করেছি। আপিল বিভাগে এ বিষয়টির ওপর শুনানির তারিখ ধার্য রয়েছে। ওইদিন আমরা শুনানি না করে আপিল বিভাগের বিষয়টি জানিয়ে সময় আবেদন করি। তিনি সময় আবেদন নামঞ্জুর করেন।

নাসিমা আক্তার বলেন, আমরা আগে থেকেই আশঙ্কা করেছিলাম ন্যায়বিচার পাব না। আশঙ্কায় সত্যি হলো। তিনি সেটা প্রমাণ করে দিলেন। তবে আমরা আইনি লড়াই চালিয়ে যাব।

গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভুত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে মর্মে রায় দেন। এ রায়ে সংক্ষুদ্ধ হয়ে আপিল করেন ইমরান শরীফ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপানি মায়ের জিম্মায় থাকবে ২ শিশু

আপডেট সময় : ০২:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩