ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বাংলাদেশি তিন নির্মাতা ভারতে পুরস্কৃত

  • আপডেট সময় : ০২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে অনুষ্ঠিত বোধিসত্ত্ব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে বাংলাদেশের তিন ছবি। সম্প্রতি এই তিন ছবির নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বল্পদৈর্ঘ্য বিভাগে তাসমিয়াহ আফরিন মৌ পরিচালিত ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ সিলভার বোধিসত্ত্ব অ্যাওয়ার্ড আর খন্দকার সুমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’ বোধিসত্ত্ব স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড এবং প্রামাণ্যচিত্র বিভাগে শবনম ফেরদৌসীর ‘জন্মসাথী’ বোধিসত্ত্ব স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড পেয়েছেন।

১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে অনুষ্ঠিত বোধিসত্ত্ব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে পুরস্কার পাওয়া তিনটি চলচ্চিত্র ছাড়াও পূর্ণদৈর্ঘ্য বিভাগে রুবাইয়াৎ হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবং এশিয়ান ভিসতা বিভাগে অং রাখাইনের ‘মাই বাইসাইকেল’ মনোনয়ন পায়।

উৎসবে জুরী বোর্ডের সদস্য ছিলেন ব্রাজিলের আন্তোনিও উরানো, ক্রায়েশিয়ার অধ্যাপক ইটামি বোজান, অস্ট্রিয়ার কার্লা মারিয়া, শ্রীলংকার আনোমা রাজাকরুণা, ভারতের ভি কে জোসেফ, পঙ্কজা ঠাকুর, সঞ্জয় ত্রিপাঠী, সীমা ত্রিপাঠী ও সাইওয়াল। জুরি বোর্ডের প্রধান ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গোবিন্দ নিহালানী।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি তিন নির্মাতা ভারতে পুরস্কৃত

আপডেট সময় : ০২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭