ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৪ চীন-বাংলাদেশ সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

লিভার ক্যান্সারে আক্রান্ত রানা বাঁচতে চান, মানবিক সাহায্যের আবেদন

  • আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / 777
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চাঁদপুর জেলার বাবুরহাট গ্রামের সন্তান মো. হাসিম রানা রানা। ৩৮ বছর বয়সী রানার ক্যান্সারটি স্টেজ-৩ বিপদজনক ধাপে অবস্থান করছে।

মো. হাসিম রানা রাজধানীর ড্যাফোডিল ফ্যামিলির স্বনামধন্য অঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি’তে প্রায় ২৩ বছর যাবৎ কর্মরত রয়েছেন । তিনি একজন ধার্মিক ও ৫ ওয়াক্ত নামাজী। প্রায় মাসখানেক ধরে অসুস্থ থাকায় এবং শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হলে তা নির্ণয় করতে টেস্ট করান, সে টেস্টে তাঁর এই মরনব্যাধী ক্যান্সার ধরা পরে।

এমতাবস্থায় রানার চিকিৎসা যত দ্রুত শুরু করা যায় ততই মঙ্গল বলছেন কর্তব্যরত চিকিৎসকরা, এমনকি সুচিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সুপারিশ করা হচ্ছে, কিন্তু এত সব কিছুর আড়ালে বাধা হয়ে দাঁড়িয়েছে বিশাল অঙ্কের নগদ অর্থ! আনুমানিক ৪০-৫০ লক্ষ টাকার প্রয়োজন তাঁর চিকিৎসার জন্য যা তাঁর পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

এরি মধ্যে ক্যান্সার চিকিৎসায় জায়গা সম্পত্তি নগদ অর্থ ব্যয় করে তাঁর পরিবার বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন। চাকরি থেকে প্রতিমাসে যে বেতন পান তা দিয়ে চিকিৎসা খরচ চালানোর মত কোন অবস্থা নেই। রানার পরিবারে স্ত্রী, ৯ বছরের এক ছেলে এবং ২ বছরের এক মেয়ে রয়েছেন যাদের ভরণপোষণের একমাত্র মাধ্যম হচ্ছেন তিনি। তাদের মুখের দিকে চেয়ে তিনি বাঁচতে চান।

তিনি বর্তমানে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন। সমাজের উচ্চবিত্ত দানশীল ব্যক্তিদের কাছে অনুরোধ করছেন তার চিকিৎসায় মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

চিকিৎসার জন্য অর্থ পাঠাতে ও যোগাযোগের জন্যঃ –

মো. রাসেল - 01840131765 (বিকাশ/নগদ পার্সোনাল)
আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, পান্থপাথ শাখা, ঢাকা।
একাউন্ট হোল্ডারঃ MD. Rasel, একাউণ্ট নম্বরঃ 0841120040956
রাউটিং নম্বরঃ 015263616

নিউজটি শেয়ার করুন

লিভার ক্যান্সারে আক্রান্ত রানা বাঁচতে চান, মানবিক সাহায্যের আবেদন

আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩